• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:২২
সর্বশেষ :
শ্যামনগর থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি গাজী মামুনূর রশীদের নেতৃত্বে জিয়ার কবর জিয়ারত ও দোয়া বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরের ভুরুলিয়ায় মসজিদের পুকুর দখলের অভিযোগে মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন

রহস্যজনক মৃত্যু অভিনেতা কোলে ব্রিংস প্লেন্টির

প্রতিনিধি: / ৩৬০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

বিনোদন: হলিউড অভিনেতা কোলে ব্রিংস প্লেন্টির রহস্যজনক মৃত্যু হয়েছে। গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কানসাসের জঙ্গলে ২৭ বছর বয়সী এ অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়। এমনটাই জানিয়েছে স্থানীয় পুলিশ। অভিনেতার পরিবারের পক্ষ থেকেও এই খবর নিশ্চিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ২৭ বছরের অভিনেতার বিরুদ্ধে ঘরোয়া হিংসার অভিযোগ ছিল। গত সপ্তাহেই স্থানীয় লরেন্স এলাকার ফ্ল্যাট থেকে এক মহিলার ফোন এসেছিল পুলিশের কন্ট্রোল রুমে। সাহায্যের আর্জি করেছিলেন তিনি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্ত তারকা পালিয়ে যান। এই ঘটনার পর লরেন্স এলাকার পুলিশের পক্ষ থেকে কোলেকে গ্রেপ্তারের দাবি জানিয়ে ডিস্ট্রিক্স অ্যাটর্নির কাছে হলফনামাও দেওয়া হয়েছিল। অভিযুক্তকে খোঁজার চেষ্টাও চলছিল। গত শনিবার কানসাস পুলিশের কাছে একটি ফোন আসে। ফোনে জানানো হয় জঙ্গলের কাছে একটি খালি গাড়ি পড়ে রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। গাড়ি থেকে কিছুটা দূরে কোলের নিথর দেহ উদ্ধার হয়। কীভাবে এ অভিনেতার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। তবে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিনেতার অকালপ্রয়াণে শোকাহত তার অনুরাগীরা। শোকের এই সময় শুধুমাত্র কোলের ভালো স্মৃতি স্মরণ করার আবেদন জানিয়েছেন তারা। শোকের এই সময়ে কোলের পরিবারের পক্ষ থেকে প্রাইভেসির দাবি করা হয়েছে। প্যারামাউন্টের জনপ্রিয় সিরিজ ইয়েলোস্টোনের স্পিনঅফ ‘১৯২৩’-এ অভিনয় করে নজর কেড়েছিলেন কোলে। ‘ওয়াইল্ড ফ্রন্টিয়ার’, ‘দ্য টল টেলস অফ জিম ব্রিজার’ ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com