• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৮
সর্বশেষ :
সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দুটি নতুন মানবতার দেয়াল উদ্বোধন সুন্দরবনের দুবলার চরে পর্যটকের মৃত্যু, সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের জন্য পর্যটক ভ্রমণ পাস বন্ধ সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড় দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

ফকিরহাটে বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৮ থেকে ১৯৯২ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৯৫৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৮ থেকে ১৯৯২ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয় চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক শিক্ষার্থীরা বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে ঈদ উপহার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক আবু হানিফ শেখ, সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক, অবসরপ্রাপ্ত শিক্ষক মুনসুর আলী, আব্দুস সাত্তার, শ্যামল কুমার দে, তপন কুমার দত্ত, অজয় চক্রবর্তী, সুশিল সাহাসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে, দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসবে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেন। যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের সেই শৈশবের ছাত্রজীবন।

সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল প্রাক্তণ শিক্ষার্থীদের। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সহপাঠিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন।

সাবেক শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি। অকেনদিন পর সহপাঠীদের পেয়ে অনেক খুশি।

শিক্ষকরা বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন রচিত হয়। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com