• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৫২
সর্বশেষ :
দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবহাটা থানায় যোগ দিয়েই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা : ওসি এইচ এম শাহীন চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক

‘কাজলরেখা’ দিয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে: মন্দিরা

প্রতিনিধি: / ৮১০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

বিনোদন: লোকসাহিত্যের অনন্য সম্পদ মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত ‘কাজলরেখা’ চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তবে প্রথম সিনেমাতেই আলাদা করে নজর কেড়েছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মন্দিরা চক্রবর্তী। সিনেমায় নাম ভ‚মিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি মুক্তির পর এখন সবাই আমাকে ‘কাজলরেখা’ নামে ডাকছেন- নিজের উচ্ছ¡াস এভাবেই গণমাধ্যমকে জানিয়েছেন মন্দিরা চক্রবর্তী। মন্দিরা জানান, বড় পর্দায় প্রথম নিজের উপস্থিতি অন্যরকম সময় কাটছে। চারপাশের মানুষজন প্রশংসা করছেন। বন্ধুরা প্রশংসা করছেন। পরিবার থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। ‘‘প্রথম অভিনীত সিনেমা ‘কাজলরেখা’ দিয়ে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। পহেলা বৈশাখেও প্রেক্ষাগৃহে গিয়েছি। ফুরফুরে মেজাজে ছিলাম। একটি সিনেমা বড় দুটি উৎসবকে ধরতে পেরেছে। সীমান্ত সম্ভারে গিয়েছিলাম নববর্ষের দিন। ওখানেও ‘কাজলরেখা’ হাউসফুল যাচ্ছে। আমি মনে করি ঈদ ও পহেলা বৈশাখ আমার জন্য, ‘কাজলরেখা’র জন্য ভালোবাসা নিয়ে এসেছে।’’- বলেন নবাগত এ অভিনেত্রী। দর্শকদের নিয়ে মন্দিরা জানান, অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা। অনেক দর্শক ‘কাজলরেখা’ নামেই ডেকেছেন। এটা বড় প্রাপ্তি। প্রথম সিনেমা থেকে অর্জন বলতে মানুষের ভালোবাসাটাকেই গুরুত্ব দিচ্ছেন মন্দিরা। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এতে অভিনয় করেছেন ‘পরাণ’ ও ‘হাওয়া’ চলচ্চিত্র দিয়ে পরিচিতি পাওয়া অভিনেতা শরীফুল রাজ। আর খল চরিত্রে কাজ করেছেন খাইরুল বাশার। আরও আছেন অভিনেতা আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, গাউসুল আলম শাওনসহ অনেকে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com