• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১৩
সর্বশেষ :
দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার

ডেনমার্কের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন

প্রতিনিধি: / ৩১৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

বিদেশ : ডেনমার্কের কোপেনহেগেনের ওল্ড স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। এটি রাজধানীর সবচেয়ে প্রতীকী ভবনগুলোর মধ্যে অন্যতম। আগুনে ভবনটির চ‚ড়া পুড়ে ছাদের ওপর ধসে পড়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের। স্থানীয় টিভি চ্যানেলগুলোর লাইভ ভিডিওতে আগুনের হাত থেকে বাঁচতে লোকজনদের ভবনটি থেকে দূরে ছুটতে দেখা গেছে। এ সময় তাদের হাতে বড় বড় পেইন্টিং ছিল। ঐতিহাসিক এই ভবনের চ‚ড়াটি দেখতে চারটি ড্রাগনের প্যাচানো লেজের মতো ছিল। সংস্কার করার সময় এই অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। ডাচ রেনেসাঁ শৈলীর এই ভবনটিতে এখন আর ডেনিশ স্টক এক্সচেঞ্জ নেই। তবে ডেনিশ চেম্বার অব কমার্সের সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয় এটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চেম্বার অব কমার্স জানিয়েছে, ‘আমরা একটি ভয়ানক দৃশ্যের সাক্ষী হয়েছি। এক্সচেঞ্জ ভবনে আগুন লেগেছে।’ কোপেনহেগেন পুলিশ জনসাধারণকে শহরের ভিতরের গাড়ি চালানো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com