• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪২
সর্বশেষ :
সখিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মঈন উদ্দীন ময়না জনপ্রিয়তায় এগিয়ে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের নিয়োগ ও এমপিও নিয়ে অভিযোগ, তদন্তে শিক্ষা কর্মকর্তা দেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় পথচারী নিহত দেবহাটায় গড়িয়াডাঙ্গা বিদ্যালয়ের ভাঙা ব্রিজ সংস্কারের উদ্বোধন শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের বর্ণাঢ্য ক্যাম্পেইন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত, উদ্বিগ্ন অভিভাবক ও স্থানীয়রা শ্যামনগরে অপহরণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুর কৃষ্ণ থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারলো

প্রতিনিধি: / ৮২১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: বাংলাদেশের পেশাদার বক্সিংয়ে পোস্টার বয় সুর কৃষ্ণ চাকমা। ২০১৮ সাল থেকে ক্যারিয়ার শুরু করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে জয়ের রেকর্ড শতভাগ। সবশেষ এই বছর থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে পেশাদার বক্সিংয়ের র‌্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ উন্নতি হয়েছে তার। আগে আটশ’র ঘরে ছিল সুর কৃষ্ণর র‌্যাঙ্কিং। উন্নতি হওয়ায় এখন সেটি দাঁড়িয়েছে ২২১ নম্বরে। লাইটওয়েট ৬১ কেজি ওজনশ্রেণিতে বিশ্বে ২২৮১ জন বক্সার আছেন। তাদের মধ্যে সুরো কৃষ্ণরই এমন উল্লম্ফন। নিজের এমন উন্নতি দেখে সুর নিজেও ভীষণ আনন্দিত।এই বক্সার বলেছেন, ‘আসলে আমি এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে সবকটি জিতেছি। সবশেষ দুটো ম্যাচ জেতায় র‌্যাঙ্কিংয়ে অনেক উন্নতি হয়েছে। এ ছাড়া প্রতিপক্ষকে নক আউট করেছি। সবকিছু দেখে পেশাদার বক্সিংয়ে বর্তমান র‌্যাঙ্কিং করা হয়েছে।’ আগামী ২৫ মে ঢাকায় পরের ম্যাচে চীনের প্রতিদ্ব›দ্বীর বিপক্ষে লড়বেন তিনি। রাঙামাটির জুড়াছড়ি থেকে উঠে আসা সুর কৃষ্ণ চাইছেন জয়ের ধারা সেখানেও অব্যাহত রেখে র‌্যাঙ্কিং আরও বাড়িয়ে নিতে, ‘চীনের প্রতিদ্ব›দ্বী বেশ শক্তিশালী। ঢাকায় পরবর্তী ম্যাচ জেতার লক্ষ্যে অনুশীলন করছি। এখন নামের পাশে দুই তারকাও যোগ হয়েছে। একের পর এক ম্যাচ জিততে পারলে তখন আরও ভালো করার সুযোগ থাকবে।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com