• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫০
সর্বশেষ :
ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদা সামগ্রী বিতরণ ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সুন্দরবনে গভীরে মধু আহরণ করতে যেয়ে ঝড়ের কবলে হারিয়ে যাওয়া ৪ মৌয়াল উদ্ধার সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেনের বাংলা নববর্ষের শুভেচ্ছা

ফিলিস্তিনি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ভেটোকে ‘অনৈতিক ও অন্যায্য’ বললেন

প্রতিনিধি: / ৮১২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বিদেশ : ব্যাপক সমর্থন নিয়ে জাতিসংঘের পূর্ণ সদস্য হতে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের প্রচেষ্টাকে আবারও ভেটো ক্ষমতা প্রয়োগের মাধ্যমে রুখে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই তৎপরতাকে ‘অনৈতিক, অন্যায্য ও অযৌক্তিক’ হিসেবে বর্ণনা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর আলজাজিরার। মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের পূর্ণ সদস্য হতে ফিলিস্তিনের পক্ষে নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব উত্থাপন করা হয়, তাতে যুক্তরাষ্ট্রের ভেটো প্রদান একটি নির্লজ্জ আগ্রাসন। দেশটির এই পদক্ষেপ গোটা মধ্যপ্রাচ্যকে খাদের অতলে পৌঁছে দেবে। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর যুক্তরাষ্ট্র ভোটো দেওয়ার পর বলেন, ‘বাস্তবতা হলো প্রস্তাবটি পাস হয়নি। তবে এতে আমাদের ইচ্ছাশক্তি ভেঙে যাবে না। আমাদের প্রত্যয় থেকেও আমরা পিছপা হব না।’ রিয়াদ মানসুর বলেন, ‘আমাদের উদ্যোগ থেমে থাকবে না। ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়টি অনিবার্য এবং এটি বাস্তব।’ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, ‘মনে রাখবেন এই অধিবেশন মূলতবি হওয়ার সঙ্গে সঙ্গে বিচার, স্বাধীনতা ও শান্তির প্রক্রিয়াতে দীর্ঘসূত্রতার কারণে ফিলিস্তিনি ভ‚খÐে অসহায় মানুষ তাদের জীবন দিয়ে এর মূল্য দিচ্ছে।’ এদিকে, ফিলিস্তিনের পক্ষে খসড়া প্রস্তাব উত্থাপনকারী জাতিসংঘে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আমের বেন্ডজামা বলেন, ‘সাধারণ পরিষদে ফিলিস্তিনের সদস্যপদ লাভে বাঁধভাঙা সমর্থন একটি পরিষ্কার বার্তা দেয়, পূর্ণ সদস্য হতে তাদের প্রতি সমর্থন আরও বাড়বে ও জোরালো হবে।’ অন্যদিকে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সবাইকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্য সমস্যা এখন চ‚ড়ায় অবস্থান করছে। তিনি আন্তর্জাতিক স¤প্রদায়কে সমস্যা সমাধানে এগিয়ে আসার আহŸান জানিয়ে বলেন, তা না হলে পুরো অঞ্চল খাদের অতলে তলিয়ে যাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, ‘প্রতিশোধ পরায়নতার রক্তাক্ত অধ্যায়ের অবসান ঘটানোর এখনই প্রকৃত সময়।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com