• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪
সর্বশেষ :
দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক অসুস্থ গরু এনে মাংস বিক্রির অপচেষ্টাকালে ৫ প্রতারক আটক, ১টি পিকআপ ও মোটরসাইকেল জব্দ ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী পালিত সখিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মঈন উদ্দীন ময়না জনপ্রিয়তায় এগিয়ে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের নিয়োগ ও এমপিও নিয়ে অভিযোগ, তদন্তে শিক্ষা কর্মকর্তা দেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

আশাশুনিতে বৃষ্টির জন্য ইস্তেস্কার ছালাত আদায় 

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৪৪০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
আশাশুনিতে বৃষ্টির জন্য ইস্তেস্কার ছালাত আদায় 

আশাশুনিতে তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমতের বৃষ্টি প্রার্থনার নামাজ ইস্তেস্কার সালাত আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সালাত অনুষ্ঠিত হয়।
ধর্মপ্রান মুসল্লিদের আয়োজনে সালাতে উপস্থিত ছিলেন, সাবেক এমপি মরহুম মাওলানা এ এম রিয়াছাত আলী বিশ্বাসের পুত্র মাওলানা নুরুল আফছার মুরতাজা, আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ডক্টর মাওলানা আবুল হাসান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি  ঢালী মোঃ শামসুল আলম, কৃষক লীগ সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী এন এম বি রাশেদ সরোয়ার শেলী, ভাইস চেয়ারম্যান প্রার্থী আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, ভাইস চেয়ারম্যান প্রার্থী স্বেচ্ছাসেবকলী প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম সাহেব আলী, আবু মুছা তারিকুজ্জামান তুষার, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা আতাউর রহমান, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা আব্দুল আলিম, মেম্বার তারিকুল আওয়াল সেজে, সাবেক মেম্বার ইয়াকুব আলী সানা, তাহমিদ হোসেন ডেবিট, জাতীয় পার্টির ইয়াহিয়া ইকবাল, ইউনুস আলী সানা, মাস্টার আসিফ ইকবাল, খোরশেদ আলম, মাওলানা রোকনুজ্জামান, শাহিনুর রহমান, হাফেজ আব্দুল্লাহ, মাওলানা রুহুল কুদ্দুস, আব্দুল হাই, হাফেজ মহিবুল্লাহ, হাফেজ শাহিনুর রহমান সবুজসহ বিভিন্ন মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।
নামাজে ইমামতি করেন হাফেজ জায়েদ আব্দুল্লাহ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com