• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০২
সর্বশেষ :
দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক অসুস্থ গরু এনে মাংস বিক্রির অপচেষ্টাকালে ৫ প্রতারক আটক, ১টি পিকআপ ও মোটরসাইকেল জব্দ ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী পালিত সখিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মঈন উদ্দীন ময়না জনপ্রিয়তায় এগিয়ে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের নিয়োগ ও এমপিও নিয়ে অভিযোগ, তদন্তে শিক্ষা কর্মকর্তা দেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

কালিগঞ্জে অপরিপক্ক রাসায়নিক মিশ্রিত ৪’শ কেজি আম বিনষ্ট 

মোঃ আলাউদ্দীন, কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি / ৩৯৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
কালিগঞ্জে অপরিপক্ক রাসায়নিক মিশ্রিত ৪'শ কেজি আম বিনষ্ট 

সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. আজহার আলী অভিযান চালিয়ে অপরিপক্ক রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারজাত করার প্রস্তুতিকালে ৪শ’ কেজি আম জব্দ করেছে।
শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের আজিজুল ইসলামের গুদাম থেকে এ আম জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে আজিজুল ইসলাম সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। তবে ওই সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষাক্ত কেমিকেল দিয়ে অপরিপক্ক কাঁচা আম পাকিয়ে তা বাজারজাত করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীমউদ্দীনসহ এলাকার জনপ্রতিনিধিকে সাথে নিয়ে প্রায় ৪শ’ কেজি অপরিপক্ক আম জব্দ করা হয়।
তাছাড়াও এবাজারের আজিজুলসহ উপজেলার আরো অসাধু ব্যবসায়ী প্রতি বছর অপরিপক্ক কাঁচা আম কেমিকেল দিয়ে পাকিয়ে বাজারজাত করে বলে স্থানীয়রা জানায়।
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি সহ সকলের সম্মুখে জব্দকৃত আমগুলো গাড়ির চাকায় পিষ্টে বিনষ্ট করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com