• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০২
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন পাইকগাছায় বৈরী আবহাওয়া ও ৩ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত; বেকায়দায় নিম্ন আয়ের মানুষ দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন তথ্য উপদেষ্টা পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ ডুমুরিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সাতক্ষীরায় ২৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ, জনসম্মুখে ধ্বংস

শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিসের উদ্যোগে বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৭৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ মে, ২০২৪
শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিসের উদ্যোগে বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ

তীব্র তাপদাহে মহান মে দিবসে তৃষ্ণার্ত মানুষ, শ্রমজীবী ও সাধারণ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছেন সেবা মুলক প্রতিষ্ঠান শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিস।
বুধবার (১ মে) দুপুর ১২ টায় শ্যামনগর সদরে ডাকবাংলা মোড়ে বিশুদ্ধ ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
সংগঠনটির পরিচালক আব্দুল আলিম  বলেন, এই তীব্র গরমের মাঝে কর্মক্ষেত্রে যারা বের হয়েছেন এবং ভ্যান চালকদের পানি ও খাবার স্যালাইন সরবরাহ করছি। তীব্র এই গরমে পানি খেয়ে কিছুটা হলেও সুস্থ থাকবেন । কারণ, এটা স্বাস্থ্যকর বিশুদ্ধ পানি। আমাদের এই ধরনের কার্যক্রম চলবে, সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছি।
এ সময়ে আরো উপস্থিত ছিল শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিসের সিনিয়র সদস্য জয়দেব কুমার, ওবাইদুল্যাহ, আব্দুল্লাহ, ইউনুস, তরিকুল, আল মামুন, আমির, সাগর, সুমন, প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com