• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৫৯
সর্বশেষ :
ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ পবিত্র ঈদুল আযহায় সখিপুরবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন ময়না তালায় ভ*য়া*বহ সড়ক দু*র্ঘট*না, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া

তালায় চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের জনসভা

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৭৬৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪
তালায় চেয়ারম্যান প্রার্থী র জনসভা

আসন্ন ২১ মে সাতক্ষীরা তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমিনুল ইসলামের জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) বিকেলে উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নির্বাচনি জনসভার আয়োজন করা হয়। আমিনুল ইসলামের প্রতীক দোয়াতকলমের সমর্থকদের উপস্থিতিতে বিকেল চারটায় কানায় কানায় পূর্ণ হয় জনসভা স্থল।
 জনসভায় দলমত নির্বিশেষে ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল ও সাধারণ ভোটারদের উপস্থিতি জনস্রোতে রূপ নেয়।
তালা উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু শাহীন সরদারের সভাপত্বিতে এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এম ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা শেখ আমিনুল ইসলাম, তালা উপজেলা আ. লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ আবুল কালাম, এ্যড. মো. রবিউল ইসলাম, জালালপুর ইউনিয়ন আ. লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ ওহিদুল ইসলাম, অধ্যাপক তরুণ কুমার দাশ, প্রধান শিক্ষক আ: হক মোড়ল, খলিশখালী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, মুফতি মাওলানা আব্দুস ছালাম, শ্রীমন্তকাটি শহীদ স্মৃতি পাবলিক লাইব্রেরী’র সভাপতি মো. সাইফুল্লাহ মোড়ল, পল্লী চিকিৎসক মো. এনায়েত আলী সানা, মো. আকরাম হোসেন, প্রভাষক মোতাহার হোসেন বুলবুল, প্রভাষক মনিরুজ্জামান মনি, সহকারী শিক্ষক আ: সালাম, শেখ আমিরুল ইসলাম,  খেশরা ইউনিয়ন যুবলীগ সদস্য কাজী হালিমুজ্জামান টুটুল, বিএল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ভোটার।
এসময় চেয়ারম্যান প্রার্থী মো. আমিনুল ইসলাম বলেন, আমার জীবনের পুরো সময়টা কেটেছে কপোতাক্ষের তীর ঘেঁষে গড়ে উঠা জনপদগুলোতে। আমি শিক্ষকতার পাশাপাশি রাজনীতি করেছি, সমাজ সেবক হিসেবে অসংখ্য সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছি। আর এবার আপনাদের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় জনপ্রতিনিধি হতে মাঠে নেমেছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ভোট আপনাদের পবিত্র আমানত। আমি আশা রাখি, আপনারা দলমত, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে গিয়ে ব্যক্তি দেখে ভোট দিবেন৷ এসময় তিনি তার নির্বাচনী প্রতীক দোয়াতকলমে ভোট দিয়ে তালা উপজেলাবাসীর জন্য কাজ করার সুযোগ করে দিতে সাধারণ ভোটারদের প্রতি আহবান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com