• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮
সর্বশেষ :
নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরায় শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরার সাংবাদিকদের বাতিঘর এড. আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, শীতের ছুটিতে পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজের ৪৮ ঘন্টা পর বিদেশি নাবিকের লা শ উদ্ধার

অনলাইন ডেস্ক / ১১১০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ মে, ২০২৪
নিখোঁজের ৪৮ ঘন্টা পর বিদেশি নাবিকের লা শ উদ্ধার

🖼️ ফটো কার্ড তৈরি করুন

চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে নিখোঁজ হওয়া এক বিদেশি নাবিকের লাশ দুইদিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ মে) বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে কোস্ট গার্ড। মৃত ওই নাবিকের নাম ঈসা বিন মুহাম্মদ বীরমোহন (৩১) বলে জানা গেছে। তিনি মালয়েশিয়ার নাগরিক।

 

 

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার বিএন সুয়াইব বিকাশ সারাবাংলাকে জানান, বুধবার (৮ মে) সকালে মালয়েশিয়ান পতাকাবাহী এমটিটি সাপানগার জাহাজের ডেকের উপর কাজ করার সময় দুর্ঘটনাবশত সাগরে পড়ে নিখোঁজ হন বীরমোহন নামে ওই নাবিক। তাকে উদ্ধার করতে কোস্ট গার্ড তাৎক্ষণিক অভিযানে নামে।

 

 

কিন্তু সমুদ্র উত্তাল থাকার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যহত হয়েছিল। শুক্রবার বিকেলে বহির্নোঙর থেকে একটু দূরে ওই নাবিকের লাশ ভাসতে দেখা যায়। পরে কোস্ট গার্ড লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

 

 

জানতে চাইলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘দুইদিন আগে ওই নাবিক জাহাজ থেকে পড়ে নিখোঁজ হয়েছিলেন। সেদিনই থানায় জিডি করা হয়েছিল। তিনি জাহাজের সাধারণ নাবিক ছিলেন। তার লাশ কোস্ট গার্ড উদ্ধার করে আমাদের কাছে বিকেলে হস্তান্তর করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com