• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৩৫
সর্বশেষ :
শ্যামনগরে ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করল কোস্ট গার্ড দেবহাটায় পরোয়ানাভুক্ত ৪ ও নিয়মিত মামলায় ১ আসামি গ্রেপ্তার দেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা ৯ বছর আগে বিএনপি নেতা নিহ*তের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন প্রশাসক হাবিব তালায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত শ্যামনগরে গাবুরায় সুন্দরবনের বনদ*স্যু নির্মূলের দাবিতে বনজীবিদের মানববন্ধন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ কাকড়া শিকার করার সময় ৭ জেলে আটক

সেন্সর বোর্ডে সদস্যপদ পেলেন চিত্রনায়িকা পূর্ণিমা

বিনোদন ডেস্ক / ১৮০২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ মে, ২০২৪
সেন্সর বোর্ডে সদস্যপদ পেলেন চিত্রনায়িকা পূর্ণিমা

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয় থেকে আছেন দূরে। নতুন কোনো কাজেও দেখা যায় না তাকে। মাঝে মধ্যে দুই একটা রিয়্যালিটি শোয়ের বিচারকের দায়িত্বে দেখা যায়। এবার তিনি প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হলেন।

 

আগামী এক বছরের জন‌্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে। রোববার (১২ মে) ১৫ সদস্যের এ বোর্ড গঠন করা হয়। সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, নতুন এই বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তথ্য সচিব। তিনি আগামী এক বছর সেন্সর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তথ্যমন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ছয়জন সদস্য দায়িত্ব পালন করবেন।

 

তা ছাড়া বাকি আটজন সদস্য হিসেবে রয়েছেন। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, অভিনেত্রী সুজাতা আজিম, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক জাহাঙ্গীর আলম, অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেত্রী রোকেয়া প্রাচী ও সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com