• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯
সর্বশেষ :
অন্ত-কোন্দল ও সাংগঠনিক দুর্বলতার কারনে সাতক্ষীরার চারটি আসনে বিএনপির পরাজয় জামায়াত আমিরের বাসায় তারেক রহমান কারা থাকছেন বিএনপির নতুন সরকারের মন্ত্রিসভায়? যা জানা গেল তালায় যুবদলের কার্যালয় দখলের অভিযোগ, পাল্টাপাল্টি দাবি দেশ ছেড়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব পাটকেলঘাটা বাজার বণিক সমিতির সংবর্ধনায় সিক্ত এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ শ্যামনগরে সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন ভোট পুনর্গণনার দাবি জামায়াতের পরাজিত প্রার্থী গোলাম পরোয়ারের সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে চলছে সাতক্ষীরার ভোট গ্রহণ

অত্যাধুনিক সেবা দিতে রোস্তম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৩৬৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ মে, ২০২৪

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ধোয়াইল বাজারে রোস্তম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। ডাঃ মোঃ বাবুল আহমেদের পরিচালনায় অত্যাধুনিক যন্ত্রপাতির সাহাষ্যে কম খরচে সঠিক সেবার লক্ষ্যে শনিবার (১৮ মে) দুপুরে রোস্তম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু হয়।

 

রোস্তম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কম খরচে রয়েছে- আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, এক্স-রেসহ সকল প্রকার প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরিক্ষা এবং নেবুলাইজার ও অক্সিজেন দেওয়া হয়। শীতাতাপ নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, ডায়াবেটিস, চর্ম ও শিশু চিকিৎসক ডাঃ রিফাত আল হাসান প্রতি শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত রুগী দেখবেন। এছাড়াও সর্বক্ষণ অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের সকল প্রকার সেবা প্রদান করা হয়ে থাকে।

 

পরিচালক মোঃ বাবুল আহমেদের সঞ্চালনায় রোস্তম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় ডাঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বুলবুল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তেলাম হোসেন, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মোঃ অলিয়ার রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ হোসেন মোল্যা প্রমূখ।

 

রোস্তম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ বাবুল আহমেদ জানান, গ্রাম্য ডাক্তারি করতে যেয়ে দেখেছি গ্রামাঞ্চলের মানুষ শারীরিক সমস্যায় অনেক কষ্ট পেয়ে থাকেন। একটু বেশী সমস্যা হলেই তাদেরকে ফরিদপুর, মাগুরা বা ঢাকা যেতে হয় চিকিৎসার জন্য। তাই এলাকার মানুষের সেবা করার উদ্দেশ্যে আমার পিতার নামে এই সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেছি। সকলের সহযোগিতা পেলে আরো বড় প্রতিষ্টানে পরিনত করতে পারব বলে আশা রাখি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com