• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৮
সর্বশেষ :
শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন

প্রখর রোদ উপেক্ষা করে মাঠে দাঁড়িয়ে ডিজেল বিতরণ করলেন কৃষি কর্মকর্তা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩০০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
Oplus_131072

দেবহাটা উপজেলার পারুলিয়ায় ৭ এপ্রিল, মঙ্গলবার সকালে প্রখর রোদ উপেক্ষা করে মাঠ পর্যায়ে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে ডিজেল বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত ওসমান।

 

সরকারি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের সেচ কার্যক্রম সহজ করতে এই ডিজেল সহায়তা প্রদান করা হচ্ছে। নির্ধারিত তালিকা অনুযায়ী কৃষকদের মাঝে ডিজেল বিতরণ করা হয়। পুরো কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা কৃষি কর্মকর্তা নিজেই সরাসরি তদারকি করেন।

 

প্রচণ্ড গরমের মধ্যেও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করায় স্থানীয় কৃষকদের মাঝে সন্তোষ প্রকাশ দেখা গেছে। কৃষকদের ভাষ্য, কর্মকর্তার এমন আন্তরিকতা ও সরাসরি উপস্থিতি তাদের মাঝে আস্থা ও নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত ওসমান বলেন, “কৃষকদের উৎপাদন অব্যাহত রাখতে এবং সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে। মাঠ পর্যায়ে উপস্থিত থেকে তদারকি করলে সঠিকভাবে সহায়তা পৌঁছানো সম্ভব হয়।”


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com