• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২৩
সর্বশেষ :
ঢাকাস্থ দেবহাটা সমিতির বার্ষিক মিলনমেলা ও “ইছামতি” স্মরনিকার মোড়ক উন্মোচন সংবাদ প্রকাশের পর শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারে উদ্যোগ, মাঠে পরাজিত এমপি প্রার্থী আব্দুর রউফ তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক, সাংগঠনিক জাহাঙ্গীর সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে ডাকাত সন্দেহে ফাঁকা গু*লি, অ*স্ত্র উদ্ধার দেবহাটায় বোয়ালমারী খাল খনন কর্মসূচীর উদ্বোধন কয়রার জায়গীর মহলে জোর পূর্বক জমি দ*খ*ল না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ দেবহাটায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত খুলনায় বাংলা নববর্ষ বরণে জেলা প্রশাসনের বৈশাখী শোভাযাত্রার আয়োজন দেবহাটায় জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম পরিদর্শনে ইউএনও

আশাশুনিতে মৎস্য সম্পদ ধ্বং স কা রী বেহুন্দি ও মশারী জাল আ গু নে পুড়িয়ে বিনষ্ট

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৩০৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ জুন, ২০২৪
আশাশুনিতে বেহুন্দি ও মশারী জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

আশাশুনিতে বিভিন্ন নদ-নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে (২০ মে থেকে ২৩ জুলাই) পর্যন্ত ৬৫ দিন সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ সময়ে আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

 

সোমবার দিনভর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে “বিশেষ কম্বিং অপারেশন” পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার।

 

এ সময় নদী হতে অবৈধ ০৩ টি বেহুন্দি জাল এবং ০৪ টি মশারী জাল আটক করা হয় যার বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। আটককৃত জাল মানিকখালী ব্রিজ লগ্ন নদীর চরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনাকালে এসআই মহিতুর রহমান সহ পুলিশ সদস্য ও মৎস্য দপ্তরের ফিল্ড এসিস্ট্যান্ট উজ্জ্বল অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, আগামী ২৩ জুলাই পর্যন্ত সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অবৈধ নীল নেট ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন করে চলেছে। তাই মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com