• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২
সর্বশেষ :
দেবহাটার বনবিবির বটতলা – চারশো বছরের ঐতিহ্যের নীরব সাক্ষী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না.গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কয়রায় দিনমুজুর সিরাজুলকে জীবন নাশের হু*ম*কি থানায় জিডি শ্যামনগরে ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত হল বিদ্যুতের খুঁটি রূপান্তর ও সাতক্ষীরা পৌরসভার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষথেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা ভোমরা স্থলবন্দরে শ্রমিকদের জন্য ভ্রাম্যমাণ নামাজের স্থান উদ্বোধন, স্থায়ী মসজিদের দাবি ধুলিহর মাটিয়াডাঙ্গায় মৎস্য ঘেরে হা*মলার ঘটনায় আ*হত এক সাতক্ষীরায় কলারোয়ায় ছু*রি*কা*ঘাতে যুবক নি*হত, আটক ৪

তালায় জাম গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃ ত্যু 

নিজস্ব প্রতিনিধি / ২৬২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
তালায় জাম গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃ ত্যু 

সাতক্ষীরার তালা উপজেলার খলিল নগর ইউনিয়নের হাজারকাটি গ্রামের  মোঃ  ইছা উদ্দিন গাজীর ছেলে শোয়াইব গাজী (১৮ ) নামের এক কলেজ ছাত্রের জাম গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার সময় বারুইহাটী গোড়পোতা পুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতের সহপাঠী বন্ধু  মামুন জানায়, প্রতিদিনের মতো আজকেও  চারজন মিলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় রাস্তার ধারে একটি গাছ থেকে জাম খাওয়ার চেষ্টাকরি। এক পর্যায়ে শোয়াইব গাছের ডাল ভেঙ্গে  নিচে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে তখন। আমরা বন্ধুরা মিলে সঙ্গে সঙ্গে তাকে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মৃত্যুর বিষয় নিশ্চিত করে হাজরাকাটী ইউপি সদস্য সেলিম হোসেন জানান, শোয়াইব জাতপুর টেকনিক্যাল কলেজের এইসএসসি প্রথম বর্ষের ছাত্র। বন্ধুদের সঙ্গে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। এসময় তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com