• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৯
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

ব্রিজে উঠে প্রাণ গেলো কলারোয়ার তনুর

জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি  / ৪৩৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ জুন, ২০২৪
ব্রিজে উঠে প্রাণ গেলো কলারোয়ার তনুর

সিরাজগঞ্জে আর এস ফাহিমের ব্লগ তৈরি করতে গাড়ির সানরুফ খুলে শুট করছিলেন ভিডিও গ্রাফার রবিউল আজিম তনু (২২)। গাড়ির ছাদ খুলে ভিডিও করার সময় ব্রিজের লোহার পাইপে আঘাত পেয়ে রবিউল আজিম তনু  নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ জুন) ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপীনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ শহরের এসএস রোডের বন্ধু মোখলেসুর রহমানকে সঙ্গে নিয়ে রবিউল আজিম তনু ও অপর এক বন্ধু ভোরে একটি প্রাইভেটকার নিয়ে ইলিয়ট ব্রিজের ওপরে যান।
এ সময় রবিউল হাসান গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ব্রিজের সৌন্দর্যের ভিডিও করছিলেন। হঠাৎ রবিউল ব্রিজের লোহার পাইপের সঙ্গে ধাক্কা খান। এতে গুরুতর আহত হন তিনি।
অফিসার ইনচার্জ(ওসি) আরও বলেন, বন্ধুরা রবিউলকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, রবিউল আজিম তনুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাতক্ষীরার কলারোয়ায় তনুর স্বজন ও পরিচিতদের মাঝে শোকের ছায়া নেমে আসে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com