• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৩
সর্বশেষ :
দেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা ৯ বছর আগে বিএনপি নেতা নিহ*তের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন প্রশাসক হাবিব তালায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত শ্যামনগরে গাবুরায় সুন্দরবনের বনদ*স্যু নির্মূলের দাবিতে বনজীবিদের মানববন্ধন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ কাকড়া শিকার করার সময় ৭ জেলে আটক আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আ^ত্ম*হ*ত্যা আশাশুনিতে নারীকে ধ*র্ষ*ণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ বিশ্বাস গ্রেফতার

ডুমুরিয়ায় বাস–প্রাইভেট সং ঘ র্ষে নি হ ত ৪ আ হ ত ১

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৫৩৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ জুন, ২০২৪
ডুমুরিয়ায় বাস–প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪ আহত ১

খুলনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে ৪জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার মেছাঘোনা গ্রামের বাবু খান মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

ডুমুরিয়া থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। এর মধ্যে প্রাইভেট কারের চালক মোহনলাল বিশ্বাস ও অজ্ঞাত আরো ৩ জন রয়েছেন।

 

নিহতদের বাড়ী সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে গুরুতর শামসুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

খর্নিয়া হাইওয়ে পুলিশের উপ–পরিদর্শক (এসআই) মো. পারভেজ জানান, খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার মেছাঘোনা বাবু খান মোড়ে দুপুর আড়াইটার দিকে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষ হয়। খুলনা থেকে সাতক্ষীরাগামী প্রাইভেট কার যাহার নাম্বার ঢাকা মেট্রো গ ২১-৭২২১ওযাত্রী বাহী বাস যাহার নাম্বার খুলনা মেট্রো ব ১১-০২১৮খুলনাগামী যাত্রীবাহী বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।

মো. পারভেজ আরো জানান, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার পুলিশ হেফাজতে নিয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com