• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১১
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

কালিগঞ্জে ফিড ভর্তি ট্রাক উল্টে খাদেঃ বিপাকে ড্রাইভার

হাফিজুর রহমান শিমুল / ৩৪৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ জুন, ২০২৪

সাতক্ষীরা’র কালিগঞ্জে ফিড ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ব্যাপক ক্ষতি। অল্পের জন্য রক্ষা পেলেও ট্রাকের ড্রাইভার বিপাকে।

 

দুর্ঘটনাটি কালিগঞ্জ টু ঝাপালি সড়কের কালিদহ্ বিল সংলগ্নে শুক্রবার (১৪ জুন ) গভীর রাতে ঘটেছে। সরেজমিন সুত্রে জানাগেছে, বগুড়া থেকে আলাল ফিড ভর্তি ট্রাক উপজেলার কৃষ্ণনগর (বালিয়াডাঙ্গা) বাজারে নূর ইসলাম এর দোকানে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় পতিত হয়ে গর্তে পড়ে।

 

ট্রাক চালক বলেন সড়কের খারাপ স্থানে পৌছালে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ডানদিকে উল্টে গর্তে পড়ে যায়। ফিড ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি। তবে মালামালের কোন প্রকার ক্ষয়ক্ষতি না হলেও গাড়িটি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ফিড কতৃপক্ষ উল্টে যাওয়া ট্রাক থেকে দীর্ঘক্ষণ ধরে মালামাল উদ্ধার করছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাকটি গর্ত থেকে স্থানীয় জনগণ ও অত্যাধুনিক মেশিনের সহযোগিতায় উদ্ধার করা সম্ভাব হয়েছে শনিবার (১৫ জুন ) বেলা সাড়ে ১২ টায়। উল্লেখ্য যে, কালিগঞ্জ টু ঝাপালী সড়কটির পুলিনবাবুর মোড় হতে রামনগর পর্যন্ত কাপেটিং সড়কের নির্মান কাজ চলমান আছে। সংশ্লিষ্ট ঠিকাদার ইতিমধ্যেই সড়কের দুইপাশে গর্ত করে বালি ও খোয়া দিচ্ছেন।

 

সেকারণে ভারী যানবাহনসহয যাত্রী সাধারণের চলাচলে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকার সচেতন মহলের দাবী অতি ব্যস্ততম সড়কের নির্মান কাজ দ্রুত সম্পন্ন করা হোক।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com