• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৩
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনির বড়দলে রেমালে ক্ষতিগ্রস্ত ও ভিজিএফ’র  চাউল বিতরণ

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৪৪৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ জুন, ২০২৪
আশাশুনির বড়দলে রেমালে ক্ষতিগ্রস্ত ও ভিজিএফ'র  চাউল বিতরণ

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে জিআর এর চাল ও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ভিজিএফ’র চাউল শান্তিপূর্ণভাবে বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। শনিবার (১৫ জুন) সকালে পৃথক পৃথকভাবে স্ব স্ব ইউপি’র পুরুষ ও মহিলা সদস্যদের উপস্থিতিতে এ চাউল বিতরণ করেন।

 

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে জিআর এর ১৫০০ কেজি চাল ১৫০ জনের মধ‍্যে ১০ কেজি করে ও ঈদ উপলক্ষে ভিজিএফ’র ৮২৩০ কেজি চাল ১০ কেজি করে ৮২৩ জন দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

 

মোট ৯৭৩০ কেজি চাল ৯৭৩ জনের মধ‍্যে ১০ কেজি করে বিতরণ করেন। চাউল বিতরণকালে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম এম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন, সাংবাদিক গোপাল চন্দ্র মন্ডল, লিংকন, মিন্টু সহ সকল ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে চাল বিতরণ করায় গরিব, অসহায় ও দুঃস্থরা সন্তোষ প্রকাশ করেছেন ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার প্রতি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com