• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২১
সর্বশেষ :
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক ৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে পাম্প মালিককে হ*ত্যার হু*ম*কি, তেলবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার আ*শ*ঙ্কা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য আ*ট*ক, উদ্ধার ২ জেলে তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল দেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণ এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ

স ম আলাউদ্দীন ছিলেন দূ র্নীতিবাজ পুঁজিবাদীদের বিরুদ্ধে অর্থনৈতিক মুক্তির এক বলিষ্ঠ কণ্ঠস্বর

প্রেস বিজ্ঞপ্তি / ২৫৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ জুন, ২০২৪

সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য ও সাতক্ষীরার অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে বিভিন্ন কর্মকান্ডের সফল রুপকার শহীদ সম আলাউদ্দিন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকাল পাঁচটায় দৈনিক পত্রদূত কার্যালয়ে জেলা নাগরিক কমিটির উদ্যোগে এক সভার আয়োজন করা হয়।

সভায় সম আলাউদ্দিনের ছাত্র জীবন রাজনৈতিক জীবন কর্মজীবন নিয়ে বিস্তাতির আলোচনা করা হয়।

সভার বক্তারা সম আলাউদ্দিন’র স্মৃতিচারণ করে বলেন, সম আলাউদ্দীন ছিলেন দুর্নীতিবাজ পুঁজিবাদীদের বিরুদ্ধে অর্থনৈতিক মুক্তির এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি সাতক্ষীরাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ব্যবসায়ীদের প্রতিষ্ঠান সাতক্ষীরা চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা করেন।

 

এছাড়া ব্যবসার পরিধি বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেন এবং তার হাতেই ভোমরা স্থলবন্দর প্রতিষ্ঠা লাভ করে।

বক্তারা বলেন, অর্থনৈতিক মুক্তি ও শুদ্ধ রাজনীতির ক্ষেত্রে সম আলাউদ্দিন কখনো দুর্নীতিবাজের সাথে আপস করেননি যে কারণে তাকে নির্মম পরিণতির শিকার হতে হয়।

আজ আবারো আলাউদ্দিনের খুনিরা তারকন্ডা সংরক্ষিত মহিলা আসনের সাংসদ লায়লা পারবেন সেঁজুতির বিরুদ্ধেও ষড়যন্ত্র করছেন।

জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলিনুর খান বাবলুর পরিচালনায় ও আহবায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম তারেক উদ্দীন, অধ্যক্ষ আধ্যক্ষ হামিদ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, শুধাংসু শেখর সরকার, অধ্যক্ষ আশেক ই এলাহী, মানবাধিকার কর্মী মাদব চন্দ্র দত্ত, সিপিবি জেলা সভাপতি আবুল হোসেন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফ্ফান রোজ বাবু, জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহিদুর রহমান, অধ্যক্ষ মোবাশেরুল হক জ্যোতি, নারী নেত্রী জোসনা দত্ত, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিলটন, উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, নদী ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, মানবাধিকার কর্মী এড মনিরউদ্দীন, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, ভুমিহীন নেতা আব্দুস সামাদ, মফিজুল ইসলাম মফিজ প্রমূখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com