• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৮
সর্বশেষ :
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় দূ*র্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কয়রায় শরিষামুট গ্রামের কৃষক সিরাজুলের উপর হা*ম*লা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যাত দয়াল বাহিনীর সদস্য আটক

ধানদিয়ায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে একজনকে পি টি য়ে র ক্তা ক্ত জ খ ম

নিজস্ব প্রতিনিধি / ২৩৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ জুন, ২০২৪
গাছের ডাল কাটাকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে রক্তাক্ত জখম

ফসলি জমিতে গাছের ডালের ছায়া পড়ে ভাল ফসল জন্মাচ্ছিল না। একাধিকবার গাছের ডাল কেটে নেওয়ার কথা বললেও কোন রকম কর্নপাত করেনি গাছ মালিক। তাই বাধ্য হয়ে নিজেই গাছের ডাল কেটে দেন কৃষক ইউনুছ আলি। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তফা গাজী ওরফে মৌলভীর ছেলে রানা (৩৫), মৃত রহিম বক্স গাজীর ছেলে আব্দুল গফুর (৫৫) ও আঃ সবুর গাজীর ছেলে মুজাহিদ (২৫) কৃষক ইউনুছ আলি ও তার ছেলে পিটিয়ে রক্তাক্ত্র জখম করে। এসময় তাদের আত্ম-চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। ঘটনাটি ঘটে বুধবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের পাচপাড়া গ্রামে। এঘটনায় পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে আহত কৃষকের ছেলে মেহেদী হাসান।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে কৃষক ইউনুছ আলি্র ঝড়গাছা মৌজার ১৫৮ দাগের ফসলি জমিতে গাছের ডাল যাওয়া নিয়ে দ্বন্দ চলে আসছিল। সম্প্রতি ওই গাছের ডাল কাটা নিয়ে মারধোর করে রক্তাক্ত করা হয় ওই কৃষককে।

আহত মেহেদী হাসান বলেন, আমার বাবাকে মারধোর করছে এমন খবর পেয়ে তাদের প্রতিহত করতে আসিক। এসময় তারা আমাকেও পেটাতে থাকে। এক পর্যায়ে আমরা মাটিতে লুটিয়ে পড়লে তারা আমাদের খুন করে ফেলার হুমকি দিতে দিতে স্থান ত্যাগ করে। এসময় আমার পকেটে থাকা ২৫’শ টাকা ছিনিয়ে নেয়।

এঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com