• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫
সর্বশেষ :
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে চিরকুট লিখে শিক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা শ্যামনগরে ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করল কোস্ট গার্ড দেবহাটায় পরোয়ানাভুক্ত ৪ ও নিয়মিত মামলায় ১ আসামি গ্রেপ্তার দেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা ৯ বছর আগে বিএনপি নেতা নিহ*তের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন প্রশাসক হাবিব তালায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত শ্যামনগরে গাবুরায় সুন্দরবনের বনদ*স্যু নির্মূলের দাবিতে বনজীবিদের মানববন্ধন

কালিগঞ্জে অর্থশুমারী’র প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন বাবলা

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি / ৬৩৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
কালিগঞ্জে অর্থশুমারী'র প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর লিস্টিং অপারেশনে নিয়োজিত লিস্টারগণের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার (২৮ জুন) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেদ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের সর্বপ্রথম ১৯৮৬ সালে অর্থশুমারি শুরু হয়। দেশের অর্থনৈতিক অবস্থা এই শুমারির মাধ্যমে পরিমাপ করা হয়। বাংলাদেশে চতুর্থ বারের অর্থশুমারিটি হবে ডিজিটাল অর্থশুমারি। এই শুমারিটি নিখুঁতভাবে করার জন্য সকলকে আহবান করেন।

 

উপজেলার মথুরেশপুর, ধলবাড়িয়া ও রতনপুর ইউনিয়নের ৩৩ জন প্রশিক্ষনার্থীর অংশগ্রহণে ট্রেনার ইন্দ্রানী ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন রতনপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শিক্ষানবিস আইনজীবী এবাদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও সূধীবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com