• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৯
সর্বশেষ :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় দূ*র্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কয়রায় শরিষামুট গ্রামের কৃষক সিরাজুলের উপর হা*ম*লা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যাত দয়াল বাহিনীর সদস্য আটক ভোজ্যতেলের চাহিদা পূরণে সাতক্ষীরায় সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা

তালায় কৈশোর মেলা ও গুণীজন সম্মাননা

নিজস্ব প্রতিনিধি / ২০৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ জুন, ২০২৪
তালায় কৈশোর মেলা ও গুণীজন সম্মাননা

তালায় উন্নয়ন প্রচেষ্টা ও পিকেএসএফের অর্থায়নে পরিচালিত কৈশোর কর্মসূচির আওতায় উপজেলা দিবস, কৈশোর মেলা ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। রনিবার (৩০ জুন) সকালে তালা শিল্পকলা একাডেমীতে এ কর্মসূচি গ্রহণ করে উন্নয়ন প্রচেষ্টা কর্তৃপক্ষ।

 

এ বছর উপজেলায় সামাজিক, ক্রীড়া,সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রাখায় চারজন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য শহিদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, ক্রীড়া কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য ক্রীড়া সংগঠন মীর হারুন-রশীদ (পুকার), কৈশোর কর্মসূচী সংক্রান্ত প্রতিবেদন প্রকাশে অবদান রাখার জন্য দৈনিক ইত্তেফার পত্রিকার উপজেলা প্রতিনিধি গাজী জাহিদুর রহমান উপজেলার সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ বেতার খুলনার শিল্পী দেবশ্রী পাল।

 

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সনজয় বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সিনগ্ধা খাঁ বাবলী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পলাশ কান্তি রায়, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান প্রমুখ।

 

পরে অতিথিরা চিত্র অংকন, নৃত্য, সংগীত প্রতিযোগিতা ও বিভিন্ন ক্লাবের সদস্যদের মধ্যে পুরষ্কার এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। অতিথিরা কৈশোর মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com