• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪০
সর্বশেষ :
ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন

সাংবাদিক হাফিজুর রহমান শিমুলকে প্রত্যয় গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধি / ৩৮৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ জুলাই, ২০২৪
সাংবাদিক হাফিজুর রহমান শিমুলকে সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সাংবাদিক হাফিজুর রহমান শিমুলকে সন্মাননা স্মারক তুলে দেন প্রত্যয় গ্রুপের সুযোগ্য ম্যানেজিং ডিরেক্টর মোঃ সিরাজুল ইসলাম।

 

সোমবার (৩০ জুন-২৪) বিকালে প্রত্যয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সন্মাননা স্মারক দেওয়া হয়।এ সময়ে উপস্থিত ছিলেন প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান মোঃ আজগার আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ নাজমুল হুদা, ভাইচ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও প্রত্যয় আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবীর প্রমুখ।

 

উল্লেখ্য যে, গত ২২ জুন-২৪ তারিখে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচনে হাফিজুর রহমান শিমুল ১১৮ টি ভোটের মধ্যে ৮৬টি ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন। তিনি কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি ও জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কালিগঞ্জ উপজেলার সভাপতি, দুর্নীতি প্রতিরোধ কমিটির বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, সুজন উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, কবিতা পরিষদের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি জাতীয় দৈনিক ভোরের পাতা, আঞ্চলিক দৈনিক দেশ সংযোগ ও সাতক্ষীরার সর্বাধিক প্রচারিত দৈনিক যুগেরবার্তা পত্রিকার কালিগঞ্জ উপজেলা সংবাদদাতা হিসাবে দীর্ঘদিন কর্মরত আছেন। তাছাড়া অনলাইন নিউজ পোর্টাল “বিজয় নিউজ 24 ডটনেট” এর সম্পাদক ও প্রকাশক তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com