• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬
সর্বশেষ :
শ্যামনগরে ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করল কোস্ট গার্ড দেবহাটায় পরোয়ানাভুক্ত ৪ ও নিয়মিত মামলায় ১ আসামি গ্রেপ্তার দেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা ৯ বছর আগে বিএনপি নেতা নিহ*তের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন প্রশাসক হাবিব তালায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত শ্যামনগরে গাবুরায় সুন্দরবনের বনদ*স্যু নির্মূলের দাবিতে বনজীবিদের মানববন্ধন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ কাকড়া শিকার করার সময় ৭ জেলে আটক

আশাশুনিতে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের অনুদানের চেক বিতরণ

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৩৮৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪
আশাশুনিতে রোগীদের অনুদানের চেক বিতরণ

আশাশুনিতে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের এককালীন ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুদানের চেক বিতরণ করা হয়।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন, সমাজসেবা কার্যালয়ের ফিল সুপারভাইজার শাহিনুর ইসলাম প্রমুখ। উল্লেখ্য ২৫ জন রোগীদের মধ্যে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ১২ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com