• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৭
সর্বশেষ :
ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন

স্বার্থপর মানুষ চেনার উপায়

অনলাইন ডেস্ক / ১৯৬১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
স্বার্থপর মানুষ চেনার উপায়

সময়ের সাথে সাথে মানুষ বদলায়, বদলায় সম্পর্ক’ আর এমন বদলে যাওয়া মানুষের সংখ্যা এ পৃথিবীতে কম নেই। আপনার আশেপাশেই ঘুরে বেড়ায় প্রতিনিয়ত। জীবনে চলার পথে বিভিন্ন ধরণের মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়। এদের মধ্যে কিছু ব্যক্তির আচরণ আমাদের মুগ্ধ করে, আর কিছু মানুষের স্বভাবের কারণেই তাদেরকে আমরা এড়িয়ে যাই। বিশেষ করে স্বার্থপর মানুষদের থেকে একটু দূরত্ব রাখাই ভালো। কেননা নিজেদের ভাল রাখার জন্য তারা আপনাকে বিপদের মুখে ফেলে দিতে দ্বিধাবোধ করবে না।

 

তাই আগে থাকতেই সচেতন হওয়া উচিত। তাদের কয়েকটি আচরণ থেকেই চিনতে পারবেন তারা স্বার্থপর ব্যক্তি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে স্বার্থপর ব্যক্তির ৭টি আচরণের কথা বলা হয়েছে। চলুন সেসব কী কী জেনে নেওয়া যাক:

 

১। অন্যের চাহিদা সম্পর্কে ভাবে না

 

একজন স্বার্থপর মানুষ কখনও অন্যের অনুভূতি জানার চেষ্টা করে না। আরেকজনের চাহিদা বিবেচনায় আনে না। সে এমন সিদ্ধান্ত নেবেন যা শুধুমাত্র তার নিজের উপকারে আসে।

 

২। অহংকারী

 

এ ধরণের মানুষ সব সময় নিজেদের অনেক বড় মনে করে থাকে। তারা নিজেদেরকে অন্যদের তুলনায় বেশি যোগ্য বলে মনে করে। এরা নিজেদের নিয়ে অহংকার করে।

 

৩। আপস করে না

 

স্বার্থপর মানুষরা আপস করতে জানে না। তারা নিজেদের চাহিদার প্রাধান্য দেয়। নিজের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেয়। অন্যের সুবিধার জন্য তারা কখনোই কোনো কিছু ত্যাগ করে না।

 

৪। আত্মকেন্দ্রিকতা

 

স্বার্থপর মানুষ শুধুই নিজেকে নিয়ে ভাবে। অন্যের অভিজ্ঞতার প্রতি আগ্রহ থাকে না। নিজেকে নিয়ে ব্যস্ত থাকে।

 

৫। কৃতজ্ঞতা প্রকাশে অনিচ্ছুক

 

স্বার্থপর মানুষ সাহায্য পাওয়ার পরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। তারা আপনার থেকে সাহায্য নেবে, কিন্তু অনুগ্রহ ফিরিয়ে দেবে না।

 

৬। নিজের প্রচার

 

তারা নিজের প্রচারণায় ব্যস্ত থাকে। নিজেকে ভালো দেখানোর জন্য এরা অন্যদের নিচে নামিয়ে আনতে পারে।

 

৭। সীমানা অতিক্রম করে

 

স্বার্থপর মানুষ বিশ্বাস করে, তাদের নিজস্ব চাহিদা অন্যদের থেকে বেশি গুরুত্বপূর্ণ। নিজের নিরাপত্তাটাই তাদের কাছে মুখ্য। এজন্য তারা অন্যদের সীমানা অতিক্রম করে, কিন্তু অন্যের নিরাপত্তা বা আকাঙ্ক্ষার কথা আসলে তা কানে নেয় না।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com