• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৬
সর্বশেষ :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় দূ*র্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কয়রায় শরিষামুট গ্রামের কৃষক সিরাজুলের উপর হা*ম*লা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যাত দয়াল বাহিনীর সদস্য আটক ভোজ্যতেলের চাহিদা পূরণে সাতক্ষীরায় সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা

দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২০৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
ফেয়ার মিশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফেয়ার মিশনের ৪৬ তম ফ্রি মেডিকেল ক্যাম্পটি ১৩ জুলাই শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা চলে। বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ৫ শতের অধিক রোগীকে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

 

স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।

 

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রেজাউল করিম, ফিজিওথেরাপিষ্ট ডাঃ আবু সাঈদ পারভেজ প্রমুখ।

 

উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, আনসার ভিডিপি কমান্ডার রবিউল ইসলাম প্রমুখ। মেডিকেল ক্যাম্পে সার্জারী বিশেষজ্ঞ ডাঃ শরিফুল ইসলাম, গাইনি বিশেষজ্ঞ ডাঃ জান্নাতুল ফেরদৌস, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রেজাউল করিম, ডাঃ ফরহাদ হোসেন, ডাঃ শামীম হোসেন ও ফিজিওথেরাপি ডাঃ আবু সাঈদ পারভেজ প্রায় পাঁচ শতাধিক রোগীকে পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। মেডিকেল ক্যাম্পে ফ্রী রক্ত ও ডায়াবেটিস পরীক্ষাসহ বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com