• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৮
সর্বশেষ :
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শ্যামনগরে আর্থ সামাজিক সমৃদ্ধির সাহসী নায়ক নারী চন্দনা রানী সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

তালায় রাস্তা বাঁশের বেড়া : ঘরে আবর্জনা ছুড়ে মারার অভিযোগ

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৯১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
রাস্তা বাঁশের বেড়া : ঘরে আবর্জনা ছুড়ে মারার অভিযোগ

সাতক্ষীরার তালায় বসতবাড়ী যাওয়ার রাস্তা বাঁশ দিয়ে বেড়া বিভিন্ন আবর্জনা ঘরের দরজায় ছুড়ে মারার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। এঘটনায় তালা থানায় ভুক্তভোগি শামছুন্নাহার রিক্তা লিখিত অভিযোগ করেছেন।
তালা (মহল্লাপাড়া) মৃত কাজী হাবিবুল বারীর (বাচ্চু) মেয়ে শামছুন্নাহার রিক্তা জানান, আমার পিতা মাতা মৃতবরণ করায় আমি ও আমার ছোট বোন বিবাহিত হওয়ায় আমরা যার যার স্বামীর ঠিকানায় বসবাস করি। বর্তমানে আমাদের বাড়ীতে ভাড়াটিয়ারা বসবাস করে। আমার চাচা কাজী নাজমুল বারী বাবু (৫২) গংদের নির্যাতনে আমাদের বাড়ীতে কোন প্রকার ভাড়াটিয়ারা থাকতে চায়না। বিভিন্ন সময় চাচাগংরা আমাদের বাড়ীতে চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে থাকে এবং মানুষের মল সহ বিভিন্ন আবর্জনা ঘরের বারান্দাসহ দরজায় ছুড়ে মারে।
তাদেরকে নিষেধ করলে তারা আমাকে ও আমার বোনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। আমাদের বসত বাড়ীতে যাওয়ার রাস্তা নিয়ে তাদের সহিত দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১১ জুলাই সন্ধ্যায় তারা বে-আইনী ভাবে গায়ের জোরে পেশী শক্তির বলে আমাদের বাড়ীতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়। আমরা প্রতিবাদ করায় অমাদের বিভিন্ন ভাবে হুমকি দেয়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হইয়া সঠিক বিচার পাওয়ার জন্য সোমবার তালা থানায় একটি অভিযোগ দায়ের করিয়াছি।
কাজী নাজমুল বারী বাবু জানান, সে আমার ভাইজি। আমি রাস্তায় মানুষ চলাচল বন্ধ করার জন্য বাঁশ দিয়ে ঘেরা বেড়া দেয়নি। রাস্তাটিতে ইজিবাইক, নছিমন ও ভারি যানবহন চললে রাস্তা নষ্ট হয়ে যাবে যার জন্য বাঁশ দিয়ে ঘেরা দিয়েছিলাম।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, এবিষয় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
##


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com