• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৭
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ৪৭০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাইকগাছায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে। জব্দ কৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

 

এসময় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে আনুমানিক ৪০ হাজার মিটার সরকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং কারেন্ট জাল বিক্রয় করার অপরাধে দুই ব্যবসায়ী কে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ৭ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মেরিন ফিশারিজ কর্মকর্তা কাওছার আকন ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com