• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৯
সর্বশেষ :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক

আশাশুনিতে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২৪৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা পরিষদ থেকে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম।

 

অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও সোহাগ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে ১০ জন ছাত্রীকে ১০ খানা ও ২২ জন ছাত্রকে ২২ খানা বাই সাইকেল বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com