• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩০
সর্বশেষ :
ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে রুহুল হক এমপির অংশগ্রহণ

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৫০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে রুহুল হক এমপির অংশগ্রহণ

দেবহাটা উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে রুহুল হক এমপি অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার ৩০ জুলাই, ২৪ ইং সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক।

 

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। প্রধান অতিথি রুহুল হক এসময় বর্তমানে দেশের বিরাজমান পরিস্থিতি উত্তরনে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, আজকের যুবকেরাই আগামী দিনের ভবিষ্যৎ।

 

আমাদের সেই ভবিষ্যৎ প্রজন্মকে একটি চক্র ভুল বুঝিয়ে দেশকে অস্থিতিশীল করতে অপপ্রয়াস চালাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার স্বাধীনতার স্বপক্ষের সরকার, সরকার যে উন্নয়ন কাজ করছে দেশকে একটি উন্নত রাষ্ট্রে উন্নীত করতে কাজ করছে সেটা যাদের সহ্য হয়না তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সেইসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার আহবান জানান। রুহুল হক দেবহাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলকে ধন্যবাদ জানান। সাথে সাথে কেউ যেন কোন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য প্রশাসনকে নির্দেশনা দেন।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পল্লী বিদ্যুতের এজিএম জহিরুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, দেবহাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার প্রমুখ। পরে প্রধান অতিথি সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার ও বনবিভাগের আয়োজনে বিভিন্ন গাছের চারা বিতরন করেন। এসময় প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে ২টি গাছের চারা রোপন করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com