• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৩৫
সর্বশেষ :
তালায় শিক্ষকের মারধরে র*ক্তা*ক্ত ২য় শ্রেণির ছাত্রী তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল: এলাকায় তোলপাড় শিমুলবাড়িয়ায় জমি দখল ও ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতারন সাংবাদিক এসএম নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ফিংড়ীর গাভায় তেলবাহী লরি আটক, ৭ হাজার লিটার পেট্রল জব্দ দেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের আয়োজনে অবহিতকরন সভা

আইন শৃঙ্খলার উপর নির্ভর করে এলাকায় সুখ ও সমৃদ্ধি – ডাঃ আ ফ ম রুহুল হক

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২৮৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
আশাশুনি

আইন শৃঙ্খলার উপর নির্ভর করে এলাকায় সুখ ও সমৃদ্ধি। যে এলাকার মানুষ যত সুশৃঙ্খল সেই এলাকা ততই উন্নত। আশাশুনি উপজেলায় আইন শৃঙ্খলার যেন কোন প্রকার অবনতি না হয় সে বিষয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সজাক দৃষ্টি রাখতে হবে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক এমপি এসব কথা বলেন।

 

বুধবার (৩১ জুলাই) দুপুর ১টায় আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সভাপতিত্বে আয়োজিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এ সময় অন্যদের মধ্যে আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, মোসলেমা খাতুন মিলি, এসডিও রাশেদুল ইসলাম, এসও সুমন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সদর ইউপি চেয়ারম্যান এস. এম হোসেনুজ্জামান হোসেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপংকর বাছাড় দ্বীপু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর সরকার দ্বীপ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল সহ আশাশুনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

বিশেষ অতিথির বক্তব্য প্রদান কালে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম বলেন-কোটা আন্দোলনকারীদের সকল দাবি প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। এই আন্দোলনকে পুজি করে কোন ধরনের সহিংসতা আশাশুনিতে বরদাস্ত করা হবে না। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর হস্তে তা দমন করা হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেন- আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে কেউ যেন আমাদের শান্ত উপজেলাকে অশান্ত করতে না পারে। সাংবাদিক ও জনপ্রতিনিধিদের জোয়া সংক্রান্ত আলোচনাকে ভিত্তি করে থানার ওসিকে নির্দেশনা দিয়ে তিনি বলেন- আজ থেকে আশাশুনি উপজেলার কোথাও কোন জুয়াড়ি থাকবে না। ক্যারাম, লুডু ও তাশ খেলার আড়ালে জুয়া চললে তাদেরকে দ্রুতই আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com