• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১০
সর্বশেষ :
ঢাকাস্থ দেবহাটা সমিতির বার্ষিক মিলনমেলা ও “ইছামতি” স্মরনিকার মোড়ক উন্মোচন সংবাদ প্রকাশের পর শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারে উদ্যোগ, মাঠে পরাজিত এমপি প্রার্থী আব্দুর রউফ তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক, সাংগঠনিক জাহাঙ্গীর সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে ডাকাত সন্দেহে ফাঁকা গু*লি, অ*স্ত্র উদ্ধার দেবহাটায় বোয়ালমারী খাল খনন কর্মসূচীর উদ্বোধন কয়রার জায়গীর মহলে জোর পূর্বক জমি দ*খ*ল না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ দেবহাটায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত খুলনায় বাংলা নববর্ষ বরণে জেলা প্রশাসনের বৈশাখী শোভাযাত্রার আয়োজন দেবহাটায় জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম পরিদর্শনে ইউএনও

দেবহাটায় ছাত্র সমাজের আয়োজনে বৈষম্যমূক্ত দেশ গঠনে আলোচনা সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৬৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
দেবহাটায় বৈষম্যমূক্ত দেশ গঠনে আলোচনা সভা

দেবহাটায় ছাত্র সমাজের আয়োজনে বৈষম্যমূক্ত বাংলাদেশ গঠনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ আগষ্ট সকাল ১০টায় দেবহাটা সহকারী বিবিএমপি হাইস্কুল প্রাঙ্গন থেকে রেলিটি শুরু হয়ে  দেবহাটা বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে। পরে স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, ভাতশালা হাইস্কুলের শিক্ষক সাইফুল ইসলাম, দেবহাটা পাটবাড়ির পুরোহিত গোপাল গোস্বামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিল মাহমুদ প্রমুখ।
আলোচনা সভা শেষে কোটা আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত ও আহত সকলের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন দেবহাটা দরগাবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল হক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান।
এসময় বিভিন্ন শিক্ষকমন্ডলী, গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com