• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০২
সর্বশেষ :
দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু

আশাশুনিতে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৪৫০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

অবিলম্বে দেশ ব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট ও চাঁদাবাজি বন্ধ, হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আশাশুনিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে আশাশুনি সদরের উপজেলা সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি কালীপদ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গোপাল কুমার মণ্ডল, শিক্ষক মিলন মণ্ডল, রমেশ চন্দ্র মণ্ডল, অমৃত সানা।
বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে এক শ্রেণীর অসাধু লোকজন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাংচুরসহ সহ লুটপাটে লিপ্ত হয়েছে। সব রকমের সহিংসতার বিচার এবং হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বক্তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com