• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১১
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাটকেলঘাটায় মটরসাইকেলসহ চোর আটক

নিজস্ব প্রতিনিধি / ৬৪৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
পাটকেলঘাটায় মটরসাইকেলসহ চোর আটক

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার পাটকেলঘাটার থানার কুমিরা বাজার থেকে শুক্রবার (১৬আগষ্ট) রাতে পালসার মটরসাইকেলসহ ২চোর আটক করেছে থানা পুলিশ। আটককৃত চোরেরা হল থানা এলাকার তৈলকুপি গ্রামের আরশাদ আলীর ছেলে আজহারুল(২৫), গনেশপুর গ্রামের জাফর আলীর ছেলে আশরাফুল ইসলাম মনা(২৬)। এসময় সাথে থাকা কুমিরা এলাকার চিহ্নিত হাসমত ডাকাতের ছেলে ইমরানসহ ২/৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে একটি মটরসাইকেল উদ্ধার করা হয়।

 

জানা যায়, থানা এলাকার জুজখোলা গ্রামের মিনারুল ইসলামের ব্যবহারিত লাল রঙের পালসার মটরসাইকেলটি চুরি করে গভীর রাতে পালানোর সময় কুমিরা বাজারের নাইট গার্ডের হাতে ধরা পড়ে। এসময় ইমরানসহ ২/৩ জন চোর পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করে।

 

স্থানীয়রা আটক চোর ও জব্দ মোটরসাইকেলটি শনিবার সকালে পাটকেলঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

 

পাটকেলঘাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত চোরদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com