• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭
সর্বশেষ :
ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা ও পট গান অনুষ্ঠিত

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৬৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
বাল্যবিবাহ প্রতিরোধে পট গান অনুষ্ঠিত

দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও পট গান অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার ১৮ আগস্ট, ২৪ ইং সকাল ১১টায় দেবহাটা উপজেলার উঃ পারুলিয়া গ্রামে এ আলোচনা সভা ও পট গান অনুষ্ঠিত হয়। উঃ পারুলিয়া গ্রাম উন্নয়ন কমিটির সহ-সভাপতি সাংবাদিক জি.এম তারেকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগামের সিডিও মিজানুর রহমান।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উঃ পারুলিয়া গ্রাম উন্নয়ন কমিটির আনিকা আক্তার, শরিফা খাতুন, কাকুলি রানী, মমতা দাস, উঃ পারুলিয়া বেলি শিশু ফোরামের সভাপতি মারজিয়া খাতুন, সাধারণ সম্পাদক অমিত দাস, ফারজানা ইয়াসমিন, সুশীলনের ফ্যাসিলিটেটর শামিমা সুলতানা, মাসুদ রানা প্রমুখ।

 

উক্ত অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহের কুফল ও ক্ষতিসমূহ আলোচনা করেন এবং সকলকে বাল্য বিবাহ প্রতিরোধ কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি অভিভাবকদের প্রতিশ্রুতিবদ্ধ করান যাতে তারা তাদের সন্তানদের বাল্য বিবাহ না দেন। উক্ত অনুষ্ঠানের পটগান পর্বে শিল্পীরা গানে গানে বাল্যবিবাহ এর কারন, ক্ষতিকর দিকসমূহ এবং কিভাবে বাল্যবিবাহ থেকে পরিত্রাণ পাওয়া যাবে সেগুলো বর্ণনা করেন।

উক্ত অনুষ্ঠানে শতাধিক অভিভাবক ও কিশোর কিশোরী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com