• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৭
সর্বশেষ :
দেবহাটা থানায় আটক ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্ত দেবহাটায় ঘনঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের চরম দু*র্ভো*গ দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যালী ও আলোচনা সভা সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বাবলু, সম্পাদক বাবু নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: আদালত পাড়ায় সাজ সাজ রব শ্যামনগরে পূর্ব শ*ত্রু*তার জের ধরে উভয়ের মধ্যে সং*ঘ*র্ষে আহত ১৪ নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সংবাদ সম্মেলন শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পু*রু*ষা*ঙ্গ কর্তন, গুরুতর আহত

আশাশুনির কালকীর স্লইচ গেটের সামনে খনন কাজ উদ্বোধন

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২৪২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
কালকীর স্লইচ গেটের সামনে খনন কাজ উদ্বোধন

আশাশুনির বড়দল ও খাজরা ইউনিয়নের দীর্ঘ তিন বছর ধরে জলাবদ্ধতার কারণে আমন চাষ বঞ্চিত হাওয়ায় জলাবদ্ধতা থেকে নিরসনের লক্ষ্যে খনন কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বড়দল ও খাজরা ইউনিয়নের কালকীর স্লইচ গেটের সামনে কপোতাক্ষ নদীর খনন কাজ উদ্বোধন করা হয়।
খনন কাজ উদ্বোধন কালে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও বড়দল ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ আজহারুল ইসলাম মন্টু। তিনি বলেন, দীর্ঘ তিন বছর জলাবদ্ধতার শিকার ছিল বাইনতলা, ফটিকখালী, খালিয়া, পিরোজপুর, রাউতাড়া, গজুয়াকাটিসহ ১০ গ্রামের প্রায় ১০ হাজার বিঘা জমির ফসল থেকে বঞ্চিত মানুষ। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বড়দল ও খাজরা ইউনিয়নের শত শত সাধারণ জনগনের সাথে নিয়ে স্কেভেটার মেশিন দিয়ে মাটি খননের কাজ উদ্বোধন করা হয়েছে। এটি সম্পূর্ণ হলে সাধারণ মানুষ জলবদ্ধতা থেকে মুক্তি পাবে ও আমন চাষ করতে পারবে।
তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমান সাধারণ জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তারই অংশ হিসাবে গত ৫ তারিখ থেকে সাধারণ মানুষের সাথে আছি এবং নির্যাতিত নিপীড়ন মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন বড়দল ইউপি সদস্য দেবব্রত কুমার মন্ডল, খাজরা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ইউনুস আলী, ইউপি সদস্য হাসমত আলী, রবিউল ইসলাম, খাজরা বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, বড়দল বিএনপি নেতা কালাম মোল‍্যা সহ দুই ইউনিয়নের শতাধিক ভুক্তভোগী জনগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com