• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৪
সর্বশেষ :
ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন

সাংবাদিক রবিউলের দুই পুত্রের উপর হা ম লার তীব্র নিন্দা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের 

শেখ আমিনুর হোসেন / ৩৭০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
সাংবাদিক রবিউলের দুই পুত্রের উপর হামলা

সাংবাদিক রবিউল ইসলামের দুই পুত্র বড় ছেলে আল শাহরিয়ার রুমন ও ছোট ছেলে মেহেরব রুহানকে সাতক্ষীরা শহরের চিহ্নিত কিশোর গ্যাং কর্তৃক পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মারপিট করে মারাত্মক জখম করার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অবিলম্বে উক্ত ঘটনা তদন্ত পূর্বক কথিত কিশোর গ্যাং এর সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন।
নেতৃবৃন্দরা হলেন, নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।
উল্লেখ্য, বুধবার (২১ আগষ্ট ‘২৪) রাত সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরা শহরের পাকাপোলের মোড় সংলগ্ন এলাকায় কিশোর গ্যাং লিডার সুলতান ও বাবুর নেতৃত্বে কয়েকজন দূর্বৃত্ত পরিকল্পিতভাবে সাংবাদিক রবিউল ইসলামের দুই পুত্রকে হত্যার উদ্দেশ্যে মারপিট ও মারত্বক জখম করে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com