• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৯
সর্বশেষ :
সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নি*হ*ত ১, আটক ২ শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে: থানায় মা*ম*লা নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত

আশাশুনিতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা 

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৩১২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

আশাশুনিতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি নীল কণ্ঠ সোমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়।
সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্যের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্সপেক্টর তদন্ত মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মোর্তজা, আশাশুনি সেবাশ্রমের অধ্যক্ষ বিশ্বপ্রাণানন্দজী মহারাজ, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গোপাল কুমার মণ্ডল।
সভার উদ্বোধন করেন সেবায়েত ও পুরোহিত প্রশিক্ষক মেধস ব্যানার্জী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট ভাগবত আলোচক বিল্ব মঙ্গল দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, কালীপদ রায়, বিশিষ্ট সমাজ সেবক সঞ্জয় দাস প্রমুখ।
দেশের চলমান বন্যা পরিস্থিতির জন্য বন্যার্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের রামমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত পূজা পার্বণে অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com