• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:২২
সর্বশেষ :
তালায় শিক্ষকের মারধরে র*ক্তা*ক্ত ২য় শ্রেণির ছাত্রী তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল: এলাকায় তোলপাড় শিমুলবাড়িয়ায় জমি দখল ও ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতারন সাংবাদিক এসএম নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ফিংড়ীর গাভায় তেলবাহী লরি আটক, ৭ হাজার লিটার পেট্রল জব্দ দেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের আয়োজনে অবহিতকরন সভা

বর্ষা এনজিও’র টাকা ফেরতের দাবিতে শ্যামনগরে মানববন্ধন 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৬৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
বর্ষা এনজিও'র টাকা ফেরতের দাবিতে মানববন্ধন 

সাতক্ষীরা’র শ্যামনগর সদরে অবস্থিত গোপালপুর ব্রাঞ্চের আওতাধীন নকিপুর গ্রামে অসহায় হতদরিদ্র  ব্যক্তিদের কাছ থেকে বর্ষা এনজিও থেকে নিয়োগ প্রাপ্ত মাঠকর্মী তপন বাবু মাধ্যমে শত শত দরিদ্র গ্রাহকের উপার্জিত টাকা বর্ষা এনজিও গ্রহণ করে। দীর্ঘদিন ধরে গ্রাহকদের জমাকৃত টাকা ফেরত না পাওয়ায় বৃহস্পতিবার ২৯ আগষ্ট দুপুর ১২.৩০ মিনিটে ভুক্তভোগীদের আয়োজনে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে বর্ষাএনজিও’র টাকা ফেরতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন অনুষ্ঠানে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আনারুল ইসলাম আঙ্গুর।
নকিপুর গ্রামে ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন,মোছাঃ ছকিনা বেগম, আয়শা খাতুন, মজিনা খাতুন, জাহানারা বেগম, মিতা মন্ডল,ফাতেমা বেগম, মনোয়ারা বেগম,আছিয়া বেগম,আনা নারী মন্ডল,ছফুরা বেগম,সোমশের আলী,আনিছুর রহমান,শরিফা বেগম, আকবর আলি, ফাতেমা বেগম আনুজার খাতুন সহ শত শত নারী পুরুষ।
এসময় তারা বলেন, আমরা বর্ষা এনজিওতে লক্ষ লক্ষ টাকা রেখেছিলাম। কিন্তু বর্ষার এনজিওর মালিক আনিসুজ্জামান আনিস এর মৃত্যুর পর থেকে আমাদের পাওনা টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরছি। এমন কি উপজেলা নির্বাহী অফিসারের কাছে গেলে তিনি আমাদেরকে পাত্তা দিচ্ছেনা আমরা শত শত অসহায় পরিবার শেষ সম্বল টুকু হারিয়ে পথে বসে গেছি।
তাই আমরা আপনাদের লেখনীর মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বিচার কামনা করছি। যাতে করে আমাদের বর্ষা এনজিওর রাখা টাকাগুলি ফেরত পাইতে পারি তাহার জন্য অনুরোধ করছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com