• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১০
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনির ইউএনও ও ওসির সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৩৯৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
ইউএনও ও ওসির সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

🖼️ ফটো কার্ড তৈরি করুন
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ও নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল কর্মকর্তাদ্বয়ের কার্যালয়ে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সাথে মতবিনিময় কালে আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির একাংশের সভাপতি আছিফুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু, যুগ্ম আহবায়ক শাহরিয়ার জামান, সদর ইউনিয়ন সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খালিদুজ্জামান টিপু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জজ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ হাবিল, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান, তাঁতীদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, ছাত্রদল সভাপতি ইয়াছিন আরাফাত পলাশ, সাধারণ সম্পাদক সবুজ হোসেন, কলেজ ছাত্রদল সাবেক সভাপতি শফিকুল ইসলাম, জাসাস সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
পরে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের কার্যালয়ে মতবিনিময় করেন বিএনপি নেতৃবৃন্দ। মতবিনিময়কালে দেশের বর্তমান আইন শৃংখলা পরিস্থিতিসহ উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলার শান্তিশৃংখলা রক্ষায় বিএনপি নেতৃবৃন্দ সকল প্রকার সহযোগিতাদানের আশ্বাস ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com