• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২১
সর্বশেষ :
ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন

আশাশুনি প্রেসকস্নাবে সাংবাদিকদের সাথে সহকারী কমিশনারের মতবিনিময়

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৩৫১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
সাংবাদিকদের সাথে মতবিনিময়

আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় আশাশুনি পেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড অফিসের নাজির কাম হিসাব সহকারী শাহিন আলম ও ভিপি সহকারী মোস্তাফিজুর রহমান।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দীর্ঘদিন আশাশুনিতে এসিল্যান্ড না থাকায় অফিসিয়াল অনেক জটিলতার সৃষ্টি হয়েছিলো। যে কারণে উপজেলার সাধারণ ভূমি মালিকগন চরম ভোগান্তির শিকার হয়েছেন বলে আমি জেনেছি। আমি এ উপজেলায় যোগদানের পর থেকে নিয়মিত অফিস পরিচালনা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আশাশুনি উপজেলা ভূমি অফিস ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। কোন ভূমি মালিকগন কোন ভাবেই যাতে ভূমি অফিসে হয়রানির শিকার না হয় সেদিকে তিনি কঠোর নজরদারী রেখেছেন বলে সাংবাদিকদের জানান।
মত বিনিময় সভায় সাংবাদিকের মধ্যে বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, প্রেসক্লাব সহসভাপতি আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশিকুর রহমান আশিক, দপ্তর সম্পাদক শেখ বাদশা। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সহ সভাপতি আলী নেওয়াজ, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, সদস্য জগদীশ চন্দ্র সানা, মুকুল শিকারী, আরাফাত হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন, মোস্তাফিজুর রহমান, আরিফুল ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com