• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫০
সর্বশেষ :
সাতক্ষীরায় ২৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ, জনসম্মুখে ধ্বংস আশাশুনিতে দুই প্রকৌশলীর বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত পারুলিয়ায় মৎস্য ঘেরে ডাকাতিতে বাধা, মৎস্য চাষীকে কু*পিয়ে জ*খম নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ দেবহাটায় ৯ম শ্রেনীর শিক্ষার্থীকে ধ*র্ষণের অ*ভিযোগ মামলায় আটক ১ তালায় মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগর সীমানা প্রাচীর ভাংচুরে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হাম*লায় আহত ১ শ্যামনগরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ১ ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় পাটকেলঘাটার যুবক নি*হ*ত, আ*হত ১ দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কাউকে ছাড় দেওয়া হবে না : নগরঘাটায় এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ

সহকারী শিক্ষক পদে চাকুরী দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৮৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
অভিযোগ

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের মৃত ক্বারী তৈয়েবুর রহমানের প্রতারক পুত্র জি এম ফিরোজ আহমেদ আটুলিয়া ইউনিয়নের বয়ারসিংহ গ্রামের সত্যসরণ মন্ডলের স্ত্রী সুজিতা রানী মন্ডলকে প্রাইমারির স্কুলের সহকারী শিক্ষক পদে চাকুরি দেওয়ার নাম করে নগদ তিন লক্ষ বারো হাজার পাঁচশত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত দরখাস্ত দায়ের করেছে।
শনিবার ১৪ সেপ্টেম্বর বারসিংহ গ্রামের স্ত্রী সুজিতা রানী মন্ডলের স্বামী সত্যসরণ মন্ডল বাদী হয়ে মৃত ক্বারী তৈয়েবুর রহমানের ছেলে ফিরোজ আহমেদকে বিবাদী করে অভিযোগ করে।
লিখিত অভিযোগ থেকে জানাযায়,বাদী একজন গ্রাম্য প্রাণী সম্পদ (পশু) চিকিৎসক ও টেকনিশিয়ান প্রশিক্ষন প্রাপ্ত ব্যক্তি। বিবাদীর বাড়ীতে গরুর খামার থাকায় প্রায় সময় যাওয়া আসার সুবাদে বাদীর সহিত বন্ধুত্ব পরিচয় সর্ম্পক গড়ে উঠে। বিবাদী আমার স্ত্রী সুজিতা রানী মন্ডল কে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখাইয়া ও ভুল বুঝাইয়া বিগত ২০১৩ সালে তৎকালিন এমপির নাম ভাঙ্গাইয়া আমার নিকট থেকে তিন কিস্তিতে নগদ তিন লক্ষ বার হাজার পাঁচশত টাকা গ্রহন করে। টাকা গ্রহন করার পর বিবাদী আমার স্ত্রীকে প্রাইমারী স্কুলে সহকারীশিক্ষকা পদে চাকুরী দেয় নাই বা দিতে পারে নাই।
আমি বিবাদীর কাছে বার বার টাকা চাহিলে এবং চাকুরীর কথা বলিলে সে বিভিন্ন ধরনের টালবাহনা ও অজুহাত সৃষ্টি করিয়া আমাকে অযথা হয়রানী করছে। বাদী দারুন ভাবে হয়রানীর স্বীকার হচ্ছে এবং আর্থিক ভাবে বহু ক্ষতি গ্রস্থ হচ্ছে। সেকারনে প্রতারনা ও বিশ্বাস ভঙ্গের দায়ে টাকা গুলি আদায় সহ তাহার বিরুদ্ধে সরকারী বিধি মোতাবেক আইনগত ব্যবস্থ গ্রহণের জন্য উদ্বোধন কর্তৃপক্ষ দৃষ্টি কামনা করছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com