• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪১
সর্বশেষ :
আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন দেবহাটায় শ্রমিকদলের আয়োজনে মে দিবসের আলোচনা ও শ্রমিক সমাবেশ তালায় মহাসড়ক ৪ লেন প্রকল্পে পরিবেশ সভা কয়রায় সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় দেবহাটায় ভেজালবিরোধী অভিযান: ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট রাতের বৃষ্টিতে বিপাকে সাতক্ষীরার ধানচাষীরা পাটকেলঘাটায় ভ্রা*ম্য*মা*ণ অভিযানে দুই ক্লিনিক বন্ধ, একটিকে সময়সীমা শ্যামনগরে মাছের ঘেরের রান্নাঘর থেকে হরিণের মাংস উ*দ্ধা*র দেবহাটায় শিশুশ্রম রোধে সমন্বিত উদ্যোগ নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তালায় জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৩৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে মানববন্ধন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপের ফলে গত ৪ দিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরার তালায় বিরামহীন মুসলধারে বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ থেকে মুক্তি পেতে রুপালী মৎস্যজিবী সমবায় সমিতির ব্যানারে মানব বন্ধন করেছেন এলাকাবাসি।

সালতা নদীর সংযোগ খাসখাল চারিভাঙ্গা ও কোলাসবিল সুইচগেট উন্মুক্ত করে হাজার হাজার মানুষের জলাবদ্ধ নিরাসনের দাবিতে মানববন্ধন করেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে তালা সদর ইউনিয়নের জেলায়া নলতা গ্রামের ঘাটের হাটখোলা বাজারে শত শত নারী পুরুষ এ মানব বন্ধনে অংশগ্রহণ করেন।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জোয়ার্দ্দার ফারুর হোসেন, স্থানীয় মসজিদের ইমাম মাও: জামিরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মহফুজা বেগম, শিরিনা বেগম প্রমুখ।

এসময় বক্তরা বলেন, ১৬ নং পোল্ডারের আওতাধীন শালতা নদী খনন, সকল সংযোগ খাসখাল উন্মুক্ত ও খননের দাবি জানান।

তার বলেন, শালতা নদীর সাথে সংযোগ খালগুলো অবৈধ ভাবে দখল করে মাছ চাষ করার কারণে বিগত ৪ দিনের প্রবল বৃষ্টিতে পুরো গ্রামটি পানিতে তলিয়ে গেছে। হাজারের অধিক পরিবার পানি বন্ধি জীবনযাপন করছেন। কাহারো রান্না বান্না করার সুযোগ নেই। অধিকাংশ কাঁচা বাড়ি ভেঙ্গে পড়েছে। তারা এখন রাস্তার উপর দিনাতিপাত করছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com