• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৮
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

শ্যামনগরে ভূমিহীনদের জায়গা ফেরত ও মি থ্যা মা ম লা থেকে রেহায় পেতে মানববন্ধন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৩৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
মামলা থেকে রেহায় পেতে মানববন্ধন

শ্যামনগরে সৈদালীপুর ভূমিহীনদের ইজারা নেওয়া সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখল করে ভূমিহীনদের বাড়িঘর মসজিদ ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে উচ্ছেদ করায় ও মিথ্যা মামলা থেকে রেহায় পেতে ভূমিদস্যু গুলি গফুরের ছেলে আলমগীর ও ভটুক বাহিনীর বিরুদ্ধে শ্যামনগরে মানববন্ধন করেছে ভূমিহীনরা। ১৮ই সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে সৈদালীপুর ৩৮ ঘর ভূমিহীন ও মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত জনগণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ভূমিহীন মোহাম্মদ আলী হোসেন,কোহিনুর বেগম, আব্দুল হাই, রমেসা বেগম ও মুজিবর রহমান (মসজিদের ইমাম)।মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ৩৮ টি পরিবার ২০০৪ সালে ডিসিআর হিসেবে ইজারা নেই এবং সরকারের পক্ষ থেকে দখল বুঝিয়ে দেয়। আমার সেই থেকে শান্তিতে বসবাস করছিলাম, কিন্তু ১৯ সালে আমাদের ভয় দেখিয়ে জোর করে উচ্ছেদ করা হয়। আমরা আবার ও দখল নিয়ে বসবাস শুরু করি।
তবে ০৯ই মার্চ ২৩ সালে তৎকালীন পুলিশ প্রশাসন দিয়ে আমাদের ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে, মসজিদ,  ঘরবাড়ি ভাঙচুর লুটপাট করে গুড়িয়ে দেওয়া হয়। এবং রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তখন আমরা নিরুপায় হয়ে পরিবার নিয়ে রাস্তার ওপর বসবাস শুরু করি। কিন্তু তারা আমাদের নামে মিথ্যা ভাবে ১৪ টি মামলা দেয়। আদালত থেকে ৩ বার আমাদের পক্ষে রায় হলেও আমরা আমাদের জায়গা ফিরে পাচ্ছি না।
ভূমিদস্যুরা জোর করে টাকার জোরে দখল করে খাচ্ছে। আমাদের প্রশাসন, ছাত্র ও সকল দলের নেতাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের জায়গা যাতে করে ফিরে পেতে পারি ও মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে পারি সেই ব্যবস্থা করার।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com