• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৮
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শ্যামনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুসের শোভাযাত্রা আলোচনা সভা ও দোয়া

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৪০২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
শ্যামনগরে শোভাযাত্রা আলোচনা সভা

🖼️ ফটো কার্ড তৈরি করুন
সাতক্ষীরা’র শ্যামনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)জশনে জুলুস উপলক্ষে শুক্রবার সকালে রামনগর, শংকরবাটি, গোবিন্দপুর এলাকার শত শত মুসুল্লি শ্যামনগর পৌরসভার হায়বাতপুর জামেমসজিদ থেকে শোভাযাত্রাটি বের করে এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়।
জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে  শোভাযাত্রা শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন হায়বাতপুর শেখপাড়া জামেমসজিদের ইমাম মাওলানা মোঃ সামসুরদ্দীন, নকিপুর জমিদার বাড়ির মসজিদের ইমাম মাওলানা মোঃ হাসানুজ্জামান, মাওলানা বিলাল হুসাইন, গোবিন্দপুর পাকপাঞ্জতন জামেমসজিদের ইমাম মাওলানা নাজমুল সাহাদাত, আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব মুজিবুর রহমান শেখ আব্দুর রাসেদ, শেখ রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করেন এবং দৈনন্দিন জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন ও আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং মসজিদে মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com