• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৬
সর্বশেষ :
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল

নওগাঁর মহাদেবপুরে যৌথবাহিনীর অভিযানে ৬জন আটক 

নওগাঁ প্রতিনিধি / ৫৩৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন
নওগাঁর মহাদেবপুরে থানা যৌথবাহিনীর অভিযানে মাদক বিষয়ে ছয় জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে নওগাঁ কোর্টে পাঠানো হয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান রাতে মহাদেবপুর ও নওগাঁ সদর থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকের বিষয় নিয়ে মারামারি মামলায় উপজেলার শেরপুর গ্রামের মোসলেম আলী মন্ডলের ছেলে আবদুর রাজ্জাক (৪৬), তার ছেলে নয়ন হোসেন (২৩), তাজিম উদ্দীনের ছেলে বেলাল হোসেন (২৬) ও মৃত এলাহী বক্সের মেয়ে নাছিমা খাতুনসহ (৪০) মোট পাঁচ জনকে আটক করা হয়।
উপজেলার রাইগাঁ ইউনিয়নের মাতাজীহাটে মাদকের বিষয় নিয়ে সংঘটিত মারামারির ঘটনায় সেনাবাাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট নওগাঁ সদর উপজেলার শালুকান গ্রামের মৃত সেকেন্দার আলী মন্ডলের ছেলে এমদাদুল হকের দায়ের করা মামলায় তাদের আটক করা হয়।
 এছাড়া রাতে মহাদেবপুর থানার এসআই আসাদুজ্জামান উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর গ্রাম থেকে ১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ৪ পিস মাদক এ্যাম্পলসহ ওই গ্রামের মৃত আজাদ আলীর ছেলে আরমান হোসেনকে (২৮) আটক করেন।ওসি জানান, পরিবর্তীত রিস্থিতিতে এখন মহাদেবপুর থানা পুলিশের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এখন থেকে সব নিয়মিত মামলার আইনগত ব্যবস্থা গ্রহণ ও ওয়ারেন্ট তামিল নিয়মিতভাবে চলবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com