• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৫
সর্বশেষ :
শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ঈদকে ঘিরে দেবহাটার দর্জিদের ব্যস্ততা, রাত জেগে চলছে পোশাক তৈরির কাজ মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১১২ বোতল ফেন্সিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি / ২২৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
১১২ বোতল ফেন্সিডিলসহ আটক ২

সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১১২ বোতল ফেন্সিডিল সহ ২ যুবক কে আটক করেছে। আটককৃত যুবকদের নাম অজিহার ও সাইফুল্লাহ কারিগর।তাদের দুই জনের বাড়ি কালিগজ্ঞে জাফরপুর গ্রামে।

 

ডিবি পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশনা মোতাবেক ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে ডিবির এসআই পিন্টু লাল,এসআই আহমেদ কবির, এসআই মিঠুন মজুমদার, এএসআই তৌহিদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স বৃহম্পতিবার ভোর রাতে ভোমরা ইউনিয়নের গাগনী ব্রীজের পাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১২ বোতল ফেন্সিডিলসহ ঐ দুই যুবক কে আটক করে ডিবি পুলিশ।

 

আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান আটককৃতদের নামে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা রুজু করেছে। ওসি ডিবি আরো জানান,আটককৃত দের বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com