• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১২
সর্বশেষ :
দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি

আশাশুনিতে জলবদ্ধতা নিরসনে বেতনা নদীর বাঁধ অপসারণ

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২৪০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
আশাশুনিতে বেতনা নদীর বাঁধ অপসারণ

আশাশুনির বুধহাটা, কুল‍্যা, কাদাকাটি ও দরগাহপুরের দীর্ঘদিন জলাবদ্ধতা নিরসনে বেতনা নদীর উপর বাঁধ অপসারণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের উপস্থিতিতে বেতনা নদীর বাঁধ অপসারণ করেন।

 

বিগত কয়েক মাস কুল‍্যা, কাটাকাটি, দরগাহপুর ইউনিয়নের অধিকাংশ আবাদী ও মৎস্য চাষের জমি পানিতে ডুবে নিমজ্জিত থাকায় ৩ ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ পানি বন্ধি হয়ে পড়েছিল দীর্ঘ দেড় মাসাধিক কাল। বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ায় উপজেলা প্রশাসন ও পাউবো’র টনক নড়েছে। সে কারনে উপজেলা প্রশাসন ও পাউবো কর্তৃপক্ষ ঐক্যবদ্ধ হয়ে অতিবৃষ্টি ও পার্শ্ববর্তী উপজেলা থেকে ধেয়ে আসা প্রবল বেগে বৃষ্টির পানি ও লোনা পানিতে ডুবে এলাকা প্লাবিত হওয়ায় বাঁধ অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

প্রসঙ্গত. বেতনা নদী পূনঃখননের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক বুধহাটা-বাহাদুরপুর খেয়াঘাট সংলগ্ন বেতনা নদীর উপরে আড়া আড়ি বাঁধ দেওয়া হয়। নদীর বাঁধ অপসারণের সময় পাউবো’র উপবিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান, সরকারি রাজস্ব কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপসহকারী প্রকৌশলী আসাফুদদৌলা, রাজস্ব সার্ভেয়ার আব্দুস সেলিম, বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আল. আব্দুল মজিদ সহ শতাধিক ভূক্তভোগী এলাকাবাসি উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com